আদালত

জামায়াতে ইসলামীর কর্মসূচিতে নিষেধাজ্ঞার আবেদন শুনানি ৬ নভেম্বর

আদালত অবমাননার অভিযোগের শুনানি একইদিন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলের নিবন্ধন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিছিল-সমাবেশসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আবেদনের শুনানি আগামী ৬ নভেম্বর।

এছাড়া জামায়াতের আদালতে নিবন্ধন সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় দলটি নিবন্ধন ফিরে পাবার দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আলাদা আবেদনটি শুনানির জন্য একই দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী তানীয়া আমীর। আর জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন-রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্ট দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিতে দলটিকে ২ মাস সময় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে জামায়াতকে আদালতে সংক্ষিপ্ত বিবরণী জমা দিতে বলা হয়। পরবর্তী তারা আদালতে সারসংক্ষেপ জমা দেয়।

বিষয়:জামায়াতে ইসলামী হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…