চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইসির সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আজ বুধবার (২৫ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য বেলা ১১টার সময় নির্ধারিত হয়েছে।

Banglabid

ইসি সূত্র জানিয়েছে, বৈঠকে জামায়াতের নিবন্ধন সনদ পুনঃপ্রাপ্তি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীকে তাদের নিবন্ধন সনদ এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়। এতে করে দলটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।

প্রসঙ্গত, ২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক আদেশের ভিত্তিতে বাতিল করা হয় দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এম এম নাসির উদ্দিনপ্রধান নির্বাচন কমিশনারবাংলাদেশ জামায়াতে ইসলামীবৈঠকেসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি, মানতে নারাজ ট্রাম্প

পরবর্তী

এরপর কী করবে ইরান? আলোচনার টেবিল নাকি গোপন আঘাত?

পরবর্তী
ইরানের নেতা জেনারেল কাসেম সোলাইমানি স্মরণে ছবি, যুদ্ধের ধোঁয়া ও বিস্ফোরণের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর কী করবে ইরান? আলোচনার টেবিল নাকি গোপন আঘাত?

ইরানে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT