বাংলাদেশ

ভারতীয় ‘রিপাবলিক টিভি’র সংবাদ নিয়ে যা বলছে জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী নেতা এক ব্যক্তির ছবি, পাগড়ি পরা ও হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী নেতা এক ব্যক্তির ছবি, পাগড়ি পরা ও হাস্যোজ্জ্বল, যা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত থেকে পরিচালিত ‘রিপাবলিক টিভি’তে ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সংবাদ নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই বিবৃতি দেন। এছাড়া আজকের তারিখে বেসরকারি সংবাদমাধ্যম ‘নয়া দিগন্ত’ পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে তিনি এর প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপক ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে’ বলেছেন যে, ‘চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়’।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতীয়দের ঐ ধরনের উস্কানীমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

উপস্থাপক আরও মন্তব্য করেন, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে।’ উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিষয়:জামায়াতে ইসলামী জামায়াতের বিবৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…