রাজনীতি

তেজগাঁওয়ে মাতৃভাষা দিবসে জামায়াতের আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প

তেজগাঁওয়ে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁওয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও উত্তর থানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নাবিস্কো মোড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও উত্তর থানার আমীর ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ আহসান উল্লাহ। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মহানগর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আমীর কলিমউল্লাহ, থানা সেক্রেটারি রাসিবুল হক হক নাসিফ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল থানা নায়েবে আমীর ও ২৪নং ওয়ার্ড কমিশনার প্রার্থী মো. উল্লাহ ভুইয়া হারুন, শমরিতা হাসপাতালের অধ্যাপক ডা. ইকবাল হোসেন। থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মহসিন খান, মাও. আবু জাফর, শ্রমিক নেতা কাজী মুজিবুর রহমান, বাবর আলী, ছাত্রনেতা মেহেদী হাসান, জামায়াত নেতা মাষ্টার নজরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, ওয়ার্ড সভাপতি নোমান উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও ডকুমেন্টারি প্রদর্শন হয়।

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেডিকেল ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…