সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের জয়

ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরের আনুষ্ঠানিক ফলাফল এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৯৬ টি ভোটকেন্দ্রের ৯৬ টিরই ফলাফল সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীর ফল প্রকাশ করা হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১,০৫,৪৬২ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ টি ভোট।
এতে গাজী নজরুল ইসলাম ২১,০৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





