রাজনীতি

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত ও শিবিরের শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব নেতা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার ১২ সেপ্টেম্বর নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার বার্তায় বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তার পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের এই শোক সইবার শক্তি দিন।

একইভাবে, ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন এবং তার পরিবারের সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের শক্তি দান করুন।

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে ক্যাম্পাসে পৌঁছে নির্দিষ্ট কক্ষের সামনে হঠাৎ পড়ে গেলে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:জাকসু নির্বাচন ২০২৫ জামায়াত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মৃত্যু শিবির শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…