চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:২০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
১০ দলীয় ঐক্যজোট আয়োজিত বিশাল এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

১০ দলীয় ঐক্যজোট আয়োজিত বিশাল এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

দিনাজপুরে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র করে দিনাজপুরের মানুষকে বারবার বঞ্চিত করা হয়েছে। আমরা আর বঞ্চিত করতে চাই না। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যজোট সরকার গঠন করলে দিনাজপুরে সিটি করপোরেশন হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত বিশাল এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্পেশালিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। দক্ষ চিকিৎসক, টেকনোলজিস্ট গড়ে তোলা হবে। শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর কোন বেকার থাকবে না, মানুষের জান-মালের ও মা-বোনদের নিরাপত্তা জোরদার করে মানুষের জীবনে প্রাণচাঞ্চল্যে ভরে তোলা হবে।

Banglabid

এর আগে তিনি হেলিককপ্টার যোগে পঞ্চগড় থেকে হেলিকপ্টার যোগে দিনাজপুর বড়ময়দানে এসে নামেন।

ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যেমন বিগত কয়েক দিনে পালটে গেছে, ক্ষমতা পেলে দিনাজপুরসহ দেশের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর আমাদের যথেষ্ট হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে দেশের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর, লিচু, আম উৎপন্ন হয়, এই এলাকা পিছিয়ে থাকার কোন প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে, পিছনে রাখা হয়েছে। আমরা এই ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেবো।

ড. শফিকুর রহমান বলেন, জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে রয়েছে। জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

Reneta

সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে। প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে, তার কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

জনসভায় মঞ্চে থাকা দিনাজপুরের ছয়টি আসনের পাঁচটিতে জামায়াত ও একটি আসনে জোটের এনসিপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমির। এ সময় তিনি জামায়াতের পাঁচ প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। সেই সময় জোটের অন্যকে শাপলা কলি প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আ্হ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ভোট ডাকাতদের কারণে বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এবং দেশের মানুষ নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না।

ডা. শফিকুর রহমান বলেন, আর এই দেশে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। যারা নিজেদের দলের লোকদের চাঁদাবাজি, দখল–বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা থেকে বিরত রাখতে পারবে, তারাই জনগণকে আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্নই দেখাক, জাতি তাদের মতলব বুঝতে পারবে।

শফিকুর রহমান আরও বলেন, ১০-দলীয় সমঝোতার জোটকে বিজয়ী করার মানে আধিপত্যবাদ, চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিবাদ, ব্যাংক ডাকাত, মা-বোনদের ইজ্জতের ওপরে যারা হাত দেয়, তাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট যুবকদের দক্ষ করে তোলা হবে।

জামায়াত আমির বলেন, জামায়াত নারীদের সম্মানের জায়গায় রাখতে চায়। কর্মক্ষেত্রে তারা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে তাদের চলাফেরায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করছে জামায়াত।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি মুস্তাকুর রহমান জাহিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত আমিরডা. শফিকুর রহমানদিনাজপুরসিটি করপোরেশন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT