রাজনীতি

তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টার সঙ্গে জামায়াত আমীরের সাক্ষাত

জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের সাবেক উপদেষ্টার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের সাবেক উপদেষ্টার সঙ্গে জামায়াতের নেতাদের সাক্ষাৎকারের ছবি, যেখানে সবাই বৈঠকে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে জামায়াত ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের সাবেক সংসদ সদস্য, তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা এবং একে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান ড. ইয়াসিন আকতাইয়ের সৌজন্য সাক্ষাত হয়েছে।

২৬ জুলাই (শনিবার) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াত ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পক্ষের এই সৌজন্য সাক্ষাতকার অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ড. শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন প্রমুখ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…