বাংলাদেশ

সেনাবাহিনী-পুলিশ-র‍্যাব নিয়ে ফেসবুকে যা জানালেন জামায়াতের আমির

সেনাবাহিনী-পুলিশ-র‍্যাব নিয়ে ফেসবুকে যা জানালেন জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।

পোস্টে তিনি বলেন, আমাদের সফরকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নিরলস দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সকল সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিটি সফরে আপনাদের ধৈর্য, পেশাদারিত্ব ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ তায়ালা আপনাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দিন। আমীন।

জামায়াত আমির পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিশ্রমের সঠিক মূল্যায়নের জন্য আল্লাহর কাছে দোয়া জানান।

এর আগে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। ওই বক্তব্যের ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিষয়:আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমির ডা. শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…