রাজনীতি

‘১৯৪৭ সাল থেকে আজকে পর্যন্ত যারা আমাদের দ্বারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি’

বাংলাদেশের একজন ধর্মীয় নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।

বুধবার ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই এপোলোজি আমরা কমপক্ষে তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি নিজেও দিয়েছি।

জামায়াতের শীর্ষ নেতার এই বক্তব্যকে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।

বিষয়:জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…