চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটের সময়ে নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংকটের সময়ে নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই; বরং আগুন লাগলে তা নেভানোর দায়িত্ব নিতে হবে এটাই অগ্রাধিকার।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, সংসদে হামের চিকিৎসায় আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন তোলা হলে সরকার পক্ষ থেকে ইতিবাচক উত্তর দেওয়া হয়। তবে একজন চিকিৎসক হিসেবে তার দাবি, দেশের বেশিরভাগ হাসপাতালে কার্যকর আইসিইউ নেই। আইসিইউ চালাতে প্রয়োজন প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, যা এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। কাগজে-কলমে থাকা সুবিধা বাস্তবেও নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

Banglabid

স্বাস্থ্যখাতকে পুরোপুরি বিপর্যস্ত আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অত্যন্ত নাজুক পরিস্থিতি দেখেছি। সেটি হাসপাতালের চেয়ে অনেকটা বাজারের মতো মনে হয়েছে। ১ হাজার শয্যার বিপরীতে সেখানে প্রায় ৩ হাজার ৭০০ রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন আরও প্রায় ৪ হাজার মানুষ। অথচ প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নেই। অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলাই এই অবস্থার জন্য দায়ী।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা একটি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলে এবং সুসংগঠিত জনস্বাস্থ্য ব্যবস্থা একটি সুস্থ জনগোষ্ঠী নিশ্চিত করে।

সংকটকালীন সময়ে স্বাভাবিক কার্যক্রম কিছুটা স্থগিত রেখে জরুরি খাতগুলোতে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে তার অভিযোগ, সংসদে সরকারের বক্তব্যে বাস্তব চিত্র প্রতিফলিত হয় না; কিন্তু সাধারণ মানুষের কাছে গেলে সমস্যার প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

Reneta

এদিকে রাজধানীর আসাদগেট এলাকায় একটি তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, জ্বালানি সংকটের বাস্তবতা গোপন করা হচ্ছে। পাম্পগুলো চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে বলেই সংকট তৈরি হয়েছে। এই দুর্ভোগের বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে জাতির সামনে স্বচ্ছ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে জ্বালানি পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করে সংকট নিরসনে এগিয়ে আসতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামী আমিরডা. শফিকুর রহমানস্বাস্থ্যখাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের গর্ব বিজ্ঞানী ড. সাইদুর রহমানের বিশ্বজয়

পরবর্তী

আংশিকভাবে আকাশসীমা খুলেছে ইরান

পরবর্তী
ছবি: সংগৃহীত

আংশিকভাবে আকাশসীমা খুলেছে ইরান

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT