ভিডিও নিউজ

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে অভিযোগ জামায়াতের

রাজধানীর রূপনগরে দুটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। দলের নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, দলীয়করণ করা প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আগের মতো বিতর্কিত ও নীলনকশার নির্বাচনের চেষ্টা হলে দেশের মানুষ মানবে না।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…