চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
জাকসু নির্বাচন কেন্দ্রের ভেতরের দৃশ্য, ভোটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২৪টি বুথে ভোটগ্রহণের জন্য ৬৭ জন শিক্ষককে পোলিং অফিসার ও সমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে সহকারী পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোট শেষে সিনেট হলে গণনা অনুষ্ঠিত হবে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। পাশাপাশি, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জাকসু নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের সকল গেট বন্ধ থাকবে, শুধু মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট খোলা থাকবে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন দোকান ও মার্কেট নির্বাচন দিবসে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে আবাসিক হলের ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময়ে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। শুধু শিক্ষক-কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকসুজাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT