চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরের মেয়র পদ: হাইকোর্টের আদেশ সর্বোচ্চ আদালতে স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে দিনাজপুর পৌরসভার মেয়র পদে আপাতত দায়িত্ব পালন করতে পারছেন না সৈয়দ জাহাঙ্গীর আলম।

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আপিল বিভাগের একজন বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের সে আদেশ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা পরিশোধ ও ১ মাস কারাভোগ করেন জাহাঙ্গীর। অন্যদিকে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। সে রিটের শুনানি শেষে গত ২১ নভেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত ১ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। রুলে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়। আগামী ৩ ডিসেম্বর হাইকোর্টে রুল শুনানির দিন ধার্য করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুর পৌরসভার মেয়রসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT