চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১০:১৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A
ভোট দিচ্ছেন একজন ব্যক্তি, নির্বাচন কেন্দ্রের অভ্যন্তরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা) নির্বাহী পরিষদ ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের অধ্যাপক আইরিন আক্তার সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোটগ্রহণ চলে। এতে ৫৯১ জন ভোটারের মধ্যে ৪৪৫ জন শিক্ষক ভোট প্রদান করেন। এর মধ্যে ১৭টি ভোট বাতিল করা হয়। দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালী এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে, এবারের নির্বাচনে বেশিরভাগ পদ রাজনৈতিক দলীয় সমর্থনপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বণ্টন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৫টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার এবং অধ্যাপক মাহতাব উদ্দিন আহাম্মদ আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। এছাড়া, অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

ফলাফলে দেখা যায়, অধ্যাপক আইরিন আখতার ১৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মহতাব উদ্দিন আহাম্মদ পান ১৫৭ ভোট, আর অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার পান ৮০ ভোট।

নির্বাচনী ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, বিএনপি সমর্থিত ৮ জন এবং আওয়ামী লীগ সমর্থিত ৬ জন শিক্ষক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে সভাপতি পদে অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মাসুম শহরিয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ, এবং কার্যনির্বাহী সদস্য পদে সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, অধ্যাপক আমিনুর রহমান খান, অধ্যাপক নাহিদ আখতার, অধ্যাপক বোরহান উদ্দিন এবং অধ্যাপক মোহাম্মদ সাফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগ পন্থিদের মধ্যে সহ-সভাপতি পদে অধ্যাপক মো. ইমরান জাহান এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক খো. লুৎফুল ইলাহী, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন এবং সহযোগী অধ্যাপক মো. আবদুস সবুর নির্বাচিত হন।

ট্যাগ: শিক্ষক সমিতি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পরবর্তী

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি

পরবর্তী
পাকিস্তান ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি

জামায়াত আমীরের সাক্ষাৎকার, দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়: জামায়াত আমীর

সর্বশেষ

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT