অপরাধ

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল রুমের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৭ ফেব্রুয়ারি) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার  পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানসহ অভিযুক্তকে পালানোর সহায়তার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়:জাবি ধর্ষণ র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…