চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি বাজেটে গবেষণা ও স্বাস্থ্যসেবায় কম বরাদ্দে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:৪৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। তবে এ বাজেটে গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতে অন্যান্য খাতের বাজেটের তুলনায় পরিমাণে কম রাখা হয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪১ তম সিনেট অধিবেশনে এ বাজেট পাস হয়। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিনেট সচিব আবু হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন।

বাজেট পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে মাত্র ৭ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ২ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৪৫ লাখ টাকা। যা মোট বাজেটের ০.১৫ শতাংশ। তবে বাজেটে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৮৯ কোটি ৮৭ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৪ দশমিক ৫৫ শতাংশ। পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৩১ কোটি ৯০ লাখ টাকা, এবং পণ্য ও সেবা খাতে বরাদ্দ ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। যা মোট বাজেটের যথাক্রমে ১০ দশমিক ৮৪ শতাংশ ও ২২ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, বাজেটে গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতে অন্যান্য খাতের চেয়ে পরিমাণে কম টাকা বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনেটর ও শিক্ষার্থী।

অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ বছর সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১৯ কোটি ৯৬ লাখ টাকা।

চলতি বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে এবং বাকি ৩৯ কোটি টাকা ৩২ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে আয় হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গবেষণায় বাজেটজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT