ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্য হান্ড্রেড-এর ড্রাফটে আছেন বাংলাদেশের তারকা পেসার জাহানারা আলম। ১ আগস্ট নটিংহ্যামে শুরু হবে টুর্নামেন্টটি। বিদেশি ১৬০ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি জাহানারাই।
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টির পর নতুন ফরম্যাট হিসেবে ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দুটি ভেন্যুতে একইদিনে ছেলে ও মেয়েদের ম্যাচ হবে। ২৭ আগস্ট লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল হবে।
চলতি মেয়েদের আইপিএলে এবার বাংলাদেশ থেকে একঝাঁক ক্রিকেটার ড্রাফটে থাকলেও নিলামে দল পায়নি কেউই।








