ক্রিকেট

বোলিং শুরুর অপেক্ষায় জাহানারা-ফাহিমা

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে অনুশীলনে চোট পেয়ে দেশে ফেরা জাহানারা আলম ও ফাহিমা খাতুন এশিয়া কাপের আগেই ফিট হয়ে উঠবেন, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘জাহানারার আঙুলের সেলাই কাটা হয়েছে। ১৪ দিন অপেক্ষার পর ফাহিমার ব্যান্ডেজ খোলা হয়েছে আজ। আশা করছি এশিয়া কাপে তারা খেলতে পারবেন।’

আবুধাবিতে অনুশীলনের সময় বলের আঘাতে টাইগ্রেস পেসার জাহানারার বোলিং হ্যান্ডের কনিষ্ঠা ও অনামিকার মাঝের অংশ ফেঁটে রক্ত ঝরে। লাগে দুটি সেলাই। আর লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমার অনামিকার হাড় সরে যায়। দুজনই এখন বোলিং শুরুর অপেক্ষায়।

বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া দুজন একসঙ্গেই ফেরেন দেশে। তাদের বিকল্প হিসেবে পাঠানো হয় সোহেলি ও ফারিহাকে।

ফারজানা হক পিংকি কোভিড পজিটিভ হওয়ায় খেলতে পারেননি গ্রুপপর্বের দুটি ম্যাচ। নেগেটিভ হয়ে ফেরেন সেমিফাইনালে। ফাইনালে এ ব্যাটার পান ফিফটির দেখা।

চোটজর্জর বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে। সিলেটে ১ অক্টোবর শুরু টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। সাত দলের আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে থাই মেয়েদের বিপক্ষে। এশিয়া কাপের জন্য স্বাগতিক দেশের স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ।

বিষয়:ইনজুরি জাহানারা আলম ফাহিমা খাতুন মেয়েদের এশিয়া কাপ-২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…