চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া আর নেই। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের জটিলতায় তাঁর দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

অভিনেত্রীর ভাইয়ের ছেলে সংগীতশিল্পী নিলয় আহমেদ এক শোকবার্তায় লিখেছেন, “আমাদের প্রিয় বড় ফুপু জাহানারা ভূঁইয়া আর নেই। তিনি ছিলেন গানের গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাঁর লেখা গান ও শিল্পকর্মের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গীতিকার হিসেবে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার‘নিমাই সন্ন্যাসী’ ছবির মাধ্যমে।

আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি ছবি, যার মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ উল্লেখযোগ্য।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া দেশীয় চলচ্চিত্রে নারী পরিচালকদের অগ্রদূতদের একজন। স্বাধীনতার আগে ১৯৭০ সালে মানজান আরা বেগম (রেবেকা) প্রথম নারী পরিচালক হিসেবে ‘বিন্দু থেকে বৃত্ত’ নির্মাণ করলেও স্বাধীনতার পর চলচ্চিত্র পরিচালনায় এগিয়ে আসা নারীদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ভূঁইয়া। তাঁর পরিচালিত‘সিঁদুর নিও না মুছে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও আজ পর্যন্ত মুক্তি পায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীএফডিসিজাহানারা ভূঁইয়ালিড বিনোদনলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT