চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হুমায়ুন কবীর

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৯:২৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার ৫ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১২ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি ৪ বছরের জন্য যোগদান করবেন, তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নিয়োগ বাতিল করতে পারেন। আইন অনুযায়ী তিনি সম্মানী প্রাপ্ত হবেন।

অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বি. কম (অনার্স) এবং এম. কম মার্কেটিং-এ ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভোক্তা আচরণে মার্কেটিং-এ এমবিএ এবং পিএইচডি করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে যোগদানের আগে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রো-ভাইস চ্যান্সেলর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডিন ও চেয়ারপার্সন, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস এর একজন সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিজবি ট্রেজারার হুমায়ুন কবীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে তরুণ উদ্ভাবকদের প্রতিভা মুগ্ধকর’

পরবর্তী

বিশ্বে কার্বন নির্গমনের মাত্রা রেকর্ড ছাড়িয়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে

পরবর্তী

বিশ্বে কার্বন নির্গমনের মাত্রা রেকর্ড ছাড়িয়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে

জনসনের সমালোচনায় মুখ খুললেন ওয়ার্নারের স্ত্রী

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT