চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৪:৪৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
শিক্ষা
A A

পিএইচ.ডি ডিগ্রি অর্জনের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। এ সুবিধাটি ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর করার প্রয়োজনীয় ইতিবাচক উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন শিক্ষকদের এ সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

দাবি বাস্তবায়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামকে একটি চিঠিও পাঠানো হয়েছে। চিঠিটি ইউজিসির চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ) -এর ২৬ জুলাই ২০২২ প্রকাশিত এস, আর, ও নং ২৫৩-আইন/২০২২ অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা প্রদান করা হয়। উক্ত গেজেটের ক্রমিক নং ২ “ইহা অবিলম্বে কার্যকর হইবে” উল্লেখ থাকায় ১ জুলাই ২০১৫ থেকে ২৫ জুলাই ২০২২ সময়কালে পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকগণ উক্তরূপ সুবিধা থেকে বঞ্চিত হবে।

এতে জানানো হয়েছে, শিক্ষা বিভাগীয় কর্মচারীবৃন্দের (শিক্ষক) জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জনের জন্য ০৩ (তিন)টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা ১ লা জুলাই ২০১৫ তারিখে কার্যকর করে ১৮ জুলাই ২০২২ তারিখে এস, আর, ও নং ২৪৯- আইন/২০২২ বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়।

ক্ষোভ প্রকাশ করে এতে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পিএইচডি ডিগ্রী অর্জন সংক্রান্ত ২৬ জুলাই ২০২২ এর প্রজ্ঞাপন প্রকাশের প্রায় ১ বছর অতিবাহিত হলেও বিষয়টির কোন সুরাহা না হওয়ায় সম্মানিত সহকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১০ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা ১ লা জুলাই ২০১৫ থেকে কার্যকর করার লক্ষ্যে আগামী ২০ জুলাই ২০২৩ এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি ইতিবাচক ফলাফল প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT