শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষার শিখর. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার ১৭ জুলাই বিকাল ৪ টার মধ্যে হল ত্যাগ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য সাদেকা হালিম বলেন, আজ বিকাল ৪ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বিষয়:ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…