চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দাবিতে উপাচার্য ভবন অবরুদ্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৬:৩১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
উপাচার্য ভবন অবরুদ্ধ করে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসন খাতে সম্পূরক বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা—এই দুই দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির “ব্রেক দ্য সাইলেন্স” অবস্থান কর্মসূচি পালন করে তারা।

রোববার (২৪ আগষ্ট) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন অবরুদ্ধ করেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন সকালে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে দুই ঘন্টা অবস্থানের পর দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের উপাচার্য কক্ষের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে উপাচার্যকে উপরে রেখে অবরুদ্ধ গেটে তালা দেন তারা।

এসময় শিক্ষার্থীরা “কবে হবে বলে দাও, হচ্ছে হবে বাদ দাও” ; “জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” ; “বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” ; “চলছে লড়াই চলবে, জবিয়ানরা লড়বে” ; “আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা”; “ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি” ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা দুই দাবি নিয়ে কাজ করছি কিন্তু প্রশাসন কোন সুস্পষ্ট বার্তা দিচ্ছে না। তাই আমরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করছি।

ভিসিকে অবরুদ্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের সুস্পষ্ট বার্তা দিলে আমরা আলোচনার মাধ্যমে ওনাকে বের হতে দিবো। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আমরা একবছর দাবি জানিয়ে আসছি। এরপর যমুনার সামনে থেকে উঠে এসে দেখি দাবির ফলাফল শূণ্য। আমাদের জকসুর নীতিমালা প্রণয়নসহ রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট নির্দেশনার দাবি দৃশ্যমানভাবে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি ভবন ছাড়বো না।

শাখা শিবির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, আমরা ২ দফা দাবি নিয়ে এখানে বসেছি। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলমান যৌক্তিক দাবিগুলো কোন এক অজানা কারনেই আটকে আছে। আমরা প্রশাসনের এই নিরবতা ভাঙতে চাই। তারা কোথায় আটকে আছে, এটা তাদেরকেই বলতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলছে, চলবেই।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, “জকসুর ব্যাপারে সবকিছু ছাত্রনেতাদের বলেছি। তারপরও কেনো তারা তালা দিলো বুঝতে পারছি না। এখন আর কিছু বলতে পারছি না।”

এর আগে, গত ১৯ আগস্ট থেকে জকসুর নীতিমালা অনুমোদেন ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২১ আগস্টও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদব্রেক দ্য সাইলেন্সশাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই সনদ পর্যালোচনায় মতামত দিয়েছে ২৬ দল

পরবর্তী

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

পরবর্তী
বাংলাদেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সমন্বিত সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে'

নোবেল বিজয়ী ড. ইউনূসের সাক্ষাৎকার, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT