চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় পারেননি, জিততে পারেনি জাফনাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের তিন ম্যাচে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৪, ২০ বলে ২৪ ও ২৩ বলে অপরাজিত ৪৪ রান। চতুর্থ ম্যাচে ইনিংস বড় করতে পারেননি টাইগার ব্যাটার। ২২ বলে ১৯ রান আউট হন। ম্যাচে জয় পায়নি তার দল জাফনা কিংসও।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে জাফনা। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনাকে ৯ উইকেটে ১১৭ রানে আটকে দেয় বি-লাভ ক্যান্ডি। অল্প রান তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় তোলে ক্যান্ডি।

ম্যাচের শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথুজ বিদায় করেন রহমানউল্লাহ গুরবাজকে। প্রথম ওভারেই ক্রিজে আসতে হয় হৃদয়কে। তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার চারিথ আসালঙ্কাও।

দুশমন্থ চামিরাকে টানা দুটি চার মেরে আরেকটি বড় ইনিংসের ইঙ্গিত দেন ২২ বর্ষী হৃদয়। রান তোলার গতি এরপর আর ধরে রাখতে পারেননি। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে ভানিডু হাসারাঙ্গার বলে ক্যাচ দেন স্কয়ার লেগে। থেমে যায় ৩ চারে গড়া ১৯ রানের ইনিংস।

প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে এদিন অন্যদের ব্যাট থেকেও আসেনি বড় রানের কোনো ইনিংস। সাতে নেমে দুনিত ওয়াল্লাগের ২৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে শতক পেরোনো পুঁজি দাঁড় করায় জাফনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলক্যান্ডিজাফনালঙ্কা প্রিমিয়ার লিগলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT