চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই শাসনব্যবস্থার সঙ্গে সমঝোতা সম্ভব নয়’

বললেন ইরানের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ও রাষ্ট্রীয় সহিংসতা নিয়ে আবারও সরব হয়েছেন দেশটির কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসলামিক রিপাবলিক সরকারের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে জাফর পানাহি ইংরেজিতে একটি ফটো কার্ট শেয়ার করেন। যেখানে লেখা “ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি ফ্যাসিবাদী, হত্যাকারী ও নিষ্ঠুর শাসনব্যবস্থা। গত কয়েক দিনে তারা ইরানের রাস্তায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই সহিংসতা শুধু ইরানের জন্য নয়- এটি সমগ্র বিশ্বের জন্য হুমকি। এই শাসনব্যবস্থার সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয়। এই সহিংসতা অবিলম্বে বন্ধ হতে হবে।”

ফটো কার্টের ক্যাপশনে স্বর্ণপাম জয়ী এই নির্মাতা লেখেন, “ইসলামিক রিপাবলিক অব ইরান এখনও নিজ দেশের মানুষকেই হত্যা করে চলেছে। প্রতিদিন রাস্তায় মানুষের প্রাণ ঝরছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কিংবা নতুন কোনো সংকটও নয়- বছরের পর বছর ধরে এমনটাই ঘটে আসছে।”

তিনি আরও বলেন, সহিংসতা ও দমন–পীড়নের ওপর দাঁড়িয়ে থাকা একটি রাষ্ট্রব্যবস্থা কখনোই আলোচনার মাধ্যমে সংস্কার করা সম্ভব নয়। ইতিহাস বহুবার দেখিয়েছে, এমন ব্যবস্থার বিরুদ্ধে নীরবতা ও উদাসীনতা কেবল অপরাধগুলোকে আরও দীর্ঘায়িত করে।

পোস্টে জাফর পানাহি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “নীরব থাকা এবং চোখ ফিরিয়ে নেওয়াই এসব অপরাধকে চলতে দেওয়ার সুযোগ করে দেয়।” তিনি বলেন, ইরানের জনগণের পাশে দাঁড়ানোর অর্থ হলো- এই বাস্তবতার দিকে দৃষ্টি দেয়া।”

পোস্টের শেষাংশে তিনি ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে জানান, বর্তমান পরিস্থিতিতে দায়মুক্তির অবসান এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়াই জরুরি। তার পোস্টে হ্যাশ ট্যাগে ক্রাইম এগেনস্ট হিউমিনিটি, ইরান প্রটেস্ট, হিউম্যান রাইটসসহ একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন।

Reneta

উল্লেখ্য, জাফর পানাহি দীর্ঘদিন ধরেই ইরানের রাষ্ট্রীয় দমননীতি, সেন্সরশিপ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার। তিন দিন আগেও তিনি ও নির্বাসিত পরিচালক মোহাম্মদ রসুলফ যৌথ বিবৃতিতে ইরানে যোগাযোগ বিচ্ছিন্ন করে সহিংসতা আড়াল করার অভিযোগ তুলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানজাফর পানাহিরাষ্ট্রীয় সহিংসতালিড বিনোদনসরকারবিরোধী আন্দোলনস্বর্ণপাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT