চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলনে যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলছে নানা অভিযোগ আর পাল্টাপাল্টি বিবৃতির মধ্যে দিয়ে। আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের সামনে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্যানেল।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী রয়েছেন।

নির্বাচন ঘিরে মোট ২১টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার।

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ সর্বমোট ৮টি প্যানেল অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্রী হল ও ১০টি ছাত্র হলকে কেন্দ্র করে ২১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে ফলাফল।

Reneta

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ সদস্য, সাত প্ল্যাটুন বিজিবি এবং পাঁচ প্ল্যাটুন আনসার। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতর ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল সমর্থিত প্যানেলজরুরি সংবাদ সম্মেলনজাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT