চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন: ভোট গ্রহণের সময় শেষ হলেও কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
A A
জাকসু নির্বাচনে ভোটের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য লাইনে শিক্ষার্থীরা। ছবি: চ্যানেল আই অনলাইন

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ভোটারদের উৎসাহ শেষ মুহূর্তে গিয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও বিভিন্ন হলে এখনও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রগুলো প্রায় ফাঁকা থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে যেসব হলে প্রায় এক হাজার ভোটার রয়েছে, সেসব হলে দুপুর ২টার পর থেকেই দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।

লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত।”

Banglabid

বিশেষ ভিড় লক্ষ্য করা গেছে কাজী নজরুল ইসলাম হল, ২১ নম্বর হল এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে। প্রতিটি হলে দুই শতাধিক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে শঙ্কা তৈরি হয়, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই ভোট দিতে পারবেন কি না।

তবে কয়েকটি হলে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা জানান, বিকেল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে যত রাতই হোক না কেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ২ মিনিট) কাজী নজরুল ইসলাম হলের বাইরে এখনো দুই শতাধিক শিক্ষার্থীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকসুজাকসু নির্বাচন ২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পরবর্তী

অভিযোগ-বর্জনে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

পরবর্তী
জাকসু নির্বাচনের ভোটগ্রহণের সময় ভোটারদের আলোচনা ও মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগ-বর্জনে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

বাংলাদেশি নারী সাংবাদিক সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুরুতে আমি অভিনয়ই করতে চাইনি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT