চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযুক্ত জ্যাকুলিন হতে পারেন গ্রেপ্তার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
বিনোদন
A A
অভিযুক্ত জ্যাকুলিনের ছবি, বাংলাদেশি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে গেল বছর থেকেই সংবাদ শিরোনামে বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। গেল জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

আর এবার জানা গেল, ২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম উঠেছে জ্যাকুলিনের। এমনকি গ্রেপ্তার হওয়ারও আশঙ্কা আছে এই নায়িকার।

এই মামলার চার্জশিট আজই দাখিল করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যেই চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের চাঁদাবাজির অর্থের সুবিধাভোগ করেছেন জ্যাকুলিন। এছাড়াও সুকেশের কাছ থেকে প্রায় ১০ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকুলিন। যার মধ্যে ৭ কোটি রুপির বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।

Banglabid

এদিকে ইডির চার্জশিটে জ্যাকুলিনের নাম তালিকাবদ্ধ হলেও এখনই অভিনেত্রী গ্রেপ্তার হচ্ছেন না। তবে গ্রেপ্তারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে বলেও জানা গেছে।

যদিও এর আগেও অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির বিশেষ আদালত। তবে শুটিং-এর কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর তরফে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। এরপরই সুকেশের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ্যে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইডিএনফোর্সমেন্ট ডিরেক্টরেটজ্যাকুলিন ফার্নান্দেজপ্রতারণাবলিউডমামলাশুটিংসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আদিম’ নির্মাণে ৭ মাস বস্তিতে ছিলেন যুবরাজ

পরবর্তী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী
বাণিজ্যমন্ত্রী ও কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT