বিনোদন

সুকেশের বিরুদ্ধে থানায় হেনস্তার অভিযোগ করলেন জ্যাকলিন

জ্যাকলিন ও সুকেশের ছবি, সংবাদ প্রতিবেদনের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকলিন ও সুকেশের ছবি, যেখানে তারা আলাদা আলাদা স্থানে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করলেন জ্যাকলিন। অভিনেত্রীর অভিযোগ, জেল থেকেই সুকেশ জ্যাকলিনকে হেনস্থা করছেন। একাধিকবার হুমকিও দিয়েছেন।

অভিযোগ পত্রে জ্যাকলিন লিখেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিঠিটি তিনি পুলিশের স্পেশাল কমিশনারকেও (ক্রাইম ব্রাঞ্চ) পাঠিয়েছেন।

এই বিষয়ে জ্যাকলিন তদন্ত করার অনুরোধ করেছেন। তিনি মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট-এর অধীনে তার সুরক্ষা নিশ্চিত করতে সুকেশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার অনুরোধ করেছেন।

২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিন ফার্নান্ডেজের। যা নিয়ে জ্যাকলিনকে বেশ কয়েকবার দিল্লি পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয়। জ্যাকলিনের পাশাপাশি নোরা ফাতেহির নামও জড়ায় এই মামলায়।

বিষয়:জ্যাকলিন সুকেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…