বিনোদন

জ্যাকলিনের ছবিতে মন্তব্য করে আইনি ঝামেলায় মিকা সিং

একজন পুরুষ ও একজন নারী ছবি, শহুরে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহুরে পরিবেশে একজন পুরুষ ও একজন নারী ছবি, যেখানে তারা বিভিন্ন পরিস্থিতিতে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন জ্যাকলিন। সেই ছবিতে জ্যাকলিনের প্রশংসা করতে গিয়েই সুকেশের প্রসঙ্গ টেনে আনেন মিকা। এতেই বিপাকে পড়েন সঙ্গীতশিল্পী।

মিকা লেখেন, ‘আপনাকে দারুণ দেখাচ্ছে, উনি সুকেশের থেকে অনেক ভাল।’ যদিও এই মন্তব্য পরবর্তীতে ডিলিট করে দেন। কিন্তু তাতে রক্ষা হয়নি।

বর্তমানে কারাগারে রয়েছেন সুকেশ। তবে মিকার এই মন্তব্য নজর এড়ায়নি তার। সুকেশের অ্যাটর্নি অনন্ত মালিকের কাছ থেকে নোটিস পেয়েছেন মিকা। সামাজিক মাধ্যমে সুকেশের মানহানি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, বলিউড এবং সবখানেই ভাল ভাবমূর্তি রয়েছে সুকেশের। তার ব্যক্তিগত জীবন ও কাজ কনিয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই কারো।

কিছুদিন আগে কারাগার থেকে জ্যাকলিনের জন্য ভালোবাসার বার্তা জানিয়েছেন সুকেশ। জানিয়েছেন ‘সর্বস্ব দিয়ে’ জ্যাকলিনকে ভালোবাসেন তিনি। যদিও তার আগে ইডির জিজ্ঞাসাবাদে জ্যাকলিন বলেছিলেন, সুকেশ তার জীবন নষ্ট করেছেন, আবেগ নিয়ে খেলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Jean-Claude Van Damme (@jcvd)


সূত্র:  পিঙ্কভিলা

বিষয়:জ্যাকলিন মিকা সিং সুকেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…