চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে চুরির প্রতিবাদে জাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১০:৪৪ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মন্দিরের ছাউনির টিন কেটে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে। এদিকে চুরির ঘটনার প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ওইদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতনধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাপ্তাহিক প্রার্থনা করতে গেলে চুরির বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস। তিনি বলেন, নিয়মিত সাপ্তাহিক প্রার্থনার অংশ হিসেবে ১ সপ্তাহ পর সন্ধ্যায় আমরা মন্দিরে প্রার্থনা করতে গেলে প্রার্থনার প্রয়োজনীয় ধর্মীয় গ্রন্থসহ সব সরঞ্জামাদি চুরির বিষয়টি নজরে আসে।

অমিত বলেন, এর আগেও মন্দিরে ৪ বার চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক। মন্দিরের ছাউনির টিন কেটে ২৫০টির মতো গীতা, ৪টি বেদ, ৩টি সিলিং ফ্যান, ২ টি এনার্জি বাল্ব, ২৫০টি থালা, ৩০টি গ্লাস, ২টি বালতি, ২টি সাউন্ড বক্স ও পূজার অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।

এদিকে চুরির ঘটনার প্রতিবাদে ও ৬ দফা দাবিতে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের আশ্বাসে হলে ফিরে যান তারা।

শিক্ষার্থীদের ৬টি দাবি হল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের জায়গা স্থায়ীকরণ, মন্দিরের জন্য স্থায়ী নিরাপত্তাকর্মী ও পুরোহিত নিয়োগ, মন্দিরে যাতায়াতের জন্য স্থায়ী রাস্তা নির্মাণ, মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, আবাসিক হলে সনাতনধর্মীদের জন্য উপাসনালয় স্থাপন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির সাথে সংশ্লিষ্ট দোষীদের শনাক্ত করে শাস্তি প্রদান ও চুরি হওয়া জিনিসপত্রের ক্ষতিপূরণ প্রদান।

দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, হলগুলোতে উপাসনালয় কক্ষ বরাদ্দ দেওয়ার বিষয়ে এ মুহূর্তে আমি আশ্বস্ত করতে পারছিনা। তবে বাকি দাবিগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ড. মো. নূরুল আলমমন্দিরমন্দিরে চুরিসনাতন ধর্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT