বিনোদন

‘জাত’ দিয়ে ‘সিকান্দার’-কে টেক্কা দিচ্ছেন সানি

A man with a serious expression aiming a gun, intense scene from a movie. Channel i News - চ্যানেল আই নিউজ

A man with a serious expression aiming a gun, intense scene from a movie. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাত’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই ছবিটি। সেই সঙ্গে সানির এই সিনেমা ভক্ত এবং সমালোচকদের কাছ থেকেও বেশ ভালো রিভিউ পেয়েছে।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ‘জাত’ ছবিটি আয় করেছে ৯ কোটি রুপি! দ্বিতীয় দিনে যা ছিল ৬.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনেও সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি রুপি। আর চতুর্থ দিনে গিয়ে সেই আয় বেড়ে দাঁড়ালো ১৩ কোটি রুপি!

অর্থাৎ, চার দিনে ছবিটির ৩৮.২৫ কোটি রুপি। যেটি সালমানের ‘সিকান্দার’র আয়কে টেক্কা দিচ্ছে! ‘জাত’-এর চতুর্থ দিনে ‘সিকান্দার’-এর ১৫তম দিন। এদিন ‘জাত’ ১৩ কোটি রূপি আয় করলেও ‘সিকান্দার’ আয় করেছে মাত্র ৬০ লাখ!

‘জাত’ ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস।

সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।

বিষয়:জাত বলিউড সানি দেওল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…