চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঁচজনকেই শেষ করেছি, এখন যাচ্ছি’- ফুরকানের সাজানো ছকেই কি নিভলো ৫ প্রাণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ, গাজীপুর, জনপদ
A A

ভোর সাড়ে ৬টা। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দে যখন নতুন দিনের শুরু, ঠিক তখনই একটি ফোন-কল স্তব্ধ করে দিল একটি পরিবারকে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো—‘আমি পাঁচজনকেই শেষ করে দিয়েছি, এখন পালিয়ে যাচ্ছি’। পেশায় চালক ফুরকান মিয়ার এই একটি ফোনকলই এখন গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামের সবচেয়ে বড় বিভীষিকা।

শনিবার (৯ মে) সকালে প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় যখন প্রতিবেশীরা প্রবেশ করেন, তাদের সামনে পড়ে যায় এক বীভৎস দৃশ্য। ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে তিন নিষ্পাপ শিশু—১৫ বছরের মীম, ৮ বছরের মারিয়া আর মাত্র ২ বছরের ছোট্ট ফারিয়া। সবারই গলা কাটা। পাশের বিছানায় নিথর পড়ে আছে শ্যালক রসুল মিয়া। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল জানালার গ্রিলে, যেখানে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল মা শারমিনের নিথর দেহ।

স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান।

Banglabid

অনুসন্ধানে পুলিশ ঘরের ভেতর থেকে কিছু আলামত উদ্ধার করেছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যের গল্প বলছে বলে ধারণা করা হচ্ছে। ডাইনিং টেবিলে পড়ে ছিল রান্না করা পায়েশ, কোকাকোলার বোতল এবং দেশীয় মদের খালি বোতল। ধারণা করা হচ্ছে, নেশার ঘোরে বা পরিকল্পিতভাবে পরিবারের সবাইকে অচেতন করেই এই পৈশাচিক উল্লাস চালিয়েছেন ফুরকান।

মরদেহের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বেশ কিছু প্রিন্ট করা কাগজ। সেই কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে এক চাঞ্চল্যকর তথ্য। ফুরকান আগে থেকেই তার স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ এবং পরকীয়ার অভিযোগ এনে থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের কপিগুলো মরদেহের পাশে রেখে যাওয়া কোনো ‘প্রতিশোধের’ বার্তা কি না, তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং জেলা প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে, তবে ফুরকান এখনো ধরাছোঁয়ার বাইরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরের কাপাসিয়াপাঁচজনকে হত্যাপিবিআইপ্রবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হ/ত্যা

পরবর্তী

নির্বাচন শেষে প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে

পরবর্তী

নির্বাচন শেষে প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT