আন্তর্জাতিক

যে কারণে সাংবাদিক স্বামীকে ডিভোর্স দিলেন ইটালির প্রধানমন্ত্রী

সন্তুষ্ট দম্পতি ছবি, প্রাকৃতিক পরিবেশে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে হাসিমুখে থাকা এক দম্পতির ছবি, যা সুখী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

১০ বছরের জীবনসঙ্গীকে ত্যাগ করছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার স্বামী পেশায় একজন সাংবাদিক। কয়েক সপ্তাহ আগে একটি টেলিভিশন চ্যানেলে নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কিত হন তিনি। জীবনসঙ্গীর এমন কথায় অস্বস্তিতে ভুগে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন জর্জিয়া মেলোনি।

গতকাল (২০ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নিজের ডিভোর্সের কথা নিশ্চিত করে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লেখেন, আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ। আমাদের পথ আলাদা হয়ে গেছে এবং এখন সেটা স্বীকার করার সময় এসেছে।

তাদের এই বিচ্ছেদের পিছনে আন্দ্রের সাম্প্রতিক কিছু নারীবিদ্বেষী মন্তব্য দায়ী বলে অনেকে মনে করছেন। ইটালির প্রধানমন্ত্রীর জীবনসঙ্গী ছিলেন এক জন সাংবাদিক। কয়েক সপ্তাহ আগে টেলিভিশনে তার নারীবিদ্বেষী বিতর্কিত মন্তব্য ঘিরে ইটালিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

কিছুদিন আগে টেলিভিশনে একটি অনুষ্ঠান চলাকালীন অশ্লীল মন্তব্য করতে করতে এক মহিলা সহকর্মীর দিকে এগিয়ে গিয়ে আন্দ্রে বলেন, কেন আগে আপনার সাথে আমার দেখা হয়নি? পরে আবারও এক মহিলা সহকর্মীর উদ্দেশে প্রকাশ্যে তিনি বলেন, আমি আপনার কাজে সাহায্য করতে পারি যদি আপনি আমার সাথে যৌনতায় লিপ্ত হন।

দীর্ঘদিনের জীবনসঙ্গীর এমন কথায় অস্বস্তিতে ভুগতে থাকেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অবশেষে সাংবাদিক স্বামী আন্দ্রে গিয়ামব্রুনোকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি।

বিষয়:ইটালি জর্জিয়া মেলোনি ডিভোর্স সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…