চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া মেসিনা ডেনারো মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

ইটালির মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো মারা গেছেন। তিনি চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত দেশটির অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন।

বিবিসি জানিয়েছে, ৬১ বছর বয়সী ডেনারোকে কুখ্যাত ‘কোসা নস্ট্রা’ নামক মাফিয়া গ্রুপের প্রধান হিসেবে ধারণা করা হতো। তিনি ‘কোসা নস্ট্রা’ গ্রুপের বিভিন্ন কারসাজি, অবৈধ বর্জ্য ডাম্পিং, মানি লন্ডারিং এবং মাদক পাচারের তদারকি করতেন। তিনি ১৯৯৩ সাল থেকে পলাতক ছিলেন। মেসিনা ডেনারো ওই সময় বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে তার অধীনস্থদের আদেশ জারি করতেন বলে মনে করা হয়।

প্রায় ৩০ বছর পলাতক থাকার পর চলতি বছরের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন এবং গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। ক্যান্সারের জন্য সাম্প্রতিক মাসগুলোতে তিনি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু সর্বশেষ অপারেশনের পরে তিনি সুস্থ হননি বলে জানা গেছে।

স্থানীয় মিডিয়ার মতে, শুক্রবার মধ্য ইটালিয় শহর লা আকিলার একটি হাসপাতালে তিনি কোমায় চলে যান। এর আগে তিনি অনুরোধ জানিয়েছিলেন, তাকে যেন কোন আক্রমনাত্মক চিকিৎসা না দেওয়া হয়। লা আকিলার মেয়র পিয়েরলুইগি বিওন্ডি ডেনারোর মৃত্যু নিশ্চিত করে এক্সে (টুইটার) করা এক পোস্টে লিখেছেন, তিনি কোন অনুশোচনা ছাড়াই বেঁচে ছিলেন।

ডেনারোকে অসংখ্য খুনের জন্য দায়ী বলে মনে করা হয়। ১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনোর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ২০০২ সালে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হয়। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিইতালিমাফিয়ামোস্ট ওয়ান্টেড
শেয়ারTweetPin

সর্বশেষ

অতীত নয়, ভবিষ্যতে চোখ বাটলারের

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

মে ২৪, ২০২৬

আবারও সাইবার আক্রমণের শিকার দ্য ডিসেন্টের ফেসবুক পেজ

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫% ছাড়

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT