চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, প্লে-অফে নামবে ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইতালি ও নরওয়ে দলের খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করছে নরওয়ে। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ডের দল। আর সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিতে ব্যর্থ হয় ইতালি। ২০১৮ ও ২০২২ আসরে খেলতে না পারা চারবারের চ্যাম্পিয়নদের লড়তে হবে প্লে-অফে।

মিলানের মাঠে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করেন হালান্ড, দুটি গোল আসে আন্তোনিও নুসা ও জার্গেন স্ট্র্যান্ড লারসেন থেকে। ইতালির একমাত্র গোল্টি করেন পিও এসপোসিতো।

ম্যাচের ১১ মিনিটে ফেদেরিকো ডিমার্কোর অ্যাসিস্টে ইতালিকে লিড এনে দেন এসপোসিতো। ম্যাচজুড়ে নরওয়ের চেয়ে বেশি বল দখলে রেখেছে আজ্জুরিরা। প্রথামার্ধে আর জালের দেখা পায়নি কোন দল। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ইতালি।

Banglabid

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে সমতায় ফেরে নরওয়ে। আলেক্সান্ডার সোরলোথের পাসে গোল করেন নুসা। ৭৮ মিনিটে এগিয়ে যায় নরওয়েজিয়ানরা। গোল করেন হালান্ড। এক মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান হালান্ড। ৯০ মিনিট শেষে নরওয়ের বিশ্বকাপের মূলপর্ব যখন প্রায় নিশ্চিত, যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন জার্গেন স্ট্র্যান্ড।

১৯৯৮ সালে ফ্রান্সে শেষবার নরওয়ে বিশ্বকাপ খেলেছিল। গ্রুপপর্বে ব্রাজিলকে ২-১ গোল হারিয়েছিল। সেবার বিশ্বকাপ শেষ করেছিল শেষ ষোলো থেকে।

অন্যদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে। ২০০৬ সালের চ্যাম্পিয়নরা ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব থেকে যায় প্লে-অফে, সেখানে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে ছিটকে পড়ে। ২০২৬ বিশ্বকাপ খেলতে আবার লড়তে হবে প্লে-অফে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিনরওয়েফিফাবিশ্বকাপবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT