চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ইতালির প্রথম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে ইতালির প্রয়োজন ছিল ১৬ রান। টি-টুয়েন্টির জন্য সমীকরণ কঠিন না হলেও একেবারে সহজও নয়। প্রতিপক্ষ আবার শক্তিমত্তা ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আয়ারল্যান্ড। ইতালির গ্রান্ট স্টুয়ার্ট সেই সমীকরণ মিলিয়েছেন, শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা মেরে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে জয় এনে দিয়েছেন ইতালিকে। ৪ উইকেটে আইরিশদের হারিয়েছে আজ্জুরিরা।

তিন ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে প্রথম দুটি জিতেছে আয়ারল্যান্ড, সিরিজটি ছিল ইতালির জন্য মাইলফলক। আইসিসির পূর্ণ সদস্য কোন দেশের বিপক্ষে আজ্জুরিদের প্রথম সিরিজ এটি। এবারের বিশ্বকাপেও খেলবে দেশটি।

দুবাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইতালি। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ করে ক্রিকেটের উদীয়মান দেশটি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং ৪৫, হ্যারি টেক্টর ১৩, বেন কালিটজ ২২, গ্যারেথ ডেলানি ১৮ এবং মার্ক অ্যাডায়ার ২৫ রান করেন।

ইতালির হয়ে ক্রিশান কালুগামাগে ৩টি উইকেট নেন। স্টুয়ার্ট, জেজে স্মুটস ২টি এবং আলী হাসান ১টি উইকেট নেন।

জবাবে নেমে অ্যান্থনি ১১, স্মুটস ১৪, ওয়েন ম্যাডসেন ৩৯, জিয়ান-পিয়েরো মিড ২২ এবং ম্যাচ জয়ের নায়ক স্টুয়ার্ট করেন অপরাজিত ৩৩ রান।

Reneta

আয়ারল্যান্ডের হয়ে ম্যাথিউ হামফ্রেস, মার্ক অ্যাডায়ার ২টি উইকেট নেন। ক্রেগ ইয়ং, জর্জ ডকরেল ১টি করে উইকেট নেন।

সিরিজটি মূলত ছিল আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুদলের প্রস্তুতি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে গড়াবে ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে হওয়ার কথা ছিল এ ম্যাচ। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না বাংলাদেশ, সেক্ষেত্রে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিআয়ারল্যান্ডইতালিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT