ফুটবল

পিএসজির ইউরোপসেরায় নেইমারের ‘পাঁচ হাততালি’

নেইমার পিএসজির ফুটবল ম্যাচে ব্যর্থতার চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার পিএসজির ফুটবল ম্যাচে ব্যর্থতার পর অনুভূতি প্রকাশ করছেন, মাঠে তার অভিব্যক্তি স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজিতে থাকাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে স্বপ্নপূরণের সারথী হতে পারতেন নেইমারও। বেশ কয়েকবার খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে। পিএসজি সেই লক্ষ্য অর্জন করেছে, ইউরোপসেরার মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরেছেন উসমান ডেম্বেলে-আশরাফ হাকিমিরা। সাবেক ক্লাবের সাফল্যে খুশি ব্রাজিলীয় ফরোয়ার্ড, জানিয়েছেন অভিনন্দন।

পিএসজিতে ছয় মৌসুম খেলেছেন নেইমার। পারফর্মও করেছেন দুর্দান্ত। জিতে নিয়েছেন একের পর এক ট্রফি। নেইমার জিতেছেন লিগের ৫ শিরোপাসহ মোট ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপেরসেরা হতে পারেননি। ২০১৯-২০ মৌসুমে খুব কাছাকাছি গিয়ে শেষপর্যন্ত রানার্সআপ হওয়ার হতাশায় থামতে হয় পিএসজিকে।

এর আগে-পরে চ্যাম্পিয়ন্স লিগে তারা ছিটকে পড়ে নানা ধাপ থেকে। নেইমারের সঙ্গে কাইলিয়ান এমবাপে ও লিওনেল মেসির মতো মহাতারকা নিয়েও পূরণ হয়নি ক্লাবটির লক্ষ্য। অবশেষে ধরা দিলো ইউরোপসেরার অর্জন।

২০২৩ সালে প্যারিস ছেড়ে নেইমার যান সৌদি প্রো লিগের দল আল হিলালে, চোটের কারণে পথ মসৃণ ছিল না। বর্তমানে ব্রাজিলের সান্তোসে খেলা ৩৩ বর্ষী ফরোয়ার্ড সাবেক ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’ সঙ্গে পাঁচটি হাততালির ইমোজি যোগ করেছেন।

বিষয়:ইতালি ইন্টার চ্যাম্পিয়ন্স লিগ জার্মানি নেইমার পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…