চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইউরো চ্যাম্পিয়নদের বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা লজ্জাজনক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ রাশিয়া আসরের পর কাতার বিশ্বকাপেও খেলতে পারছে না ইতালি। নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করার শেষ আশাটুকুও নিভে যায় বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বারবার বিশ্বযজ্ঞ থেকে বাদ পড়াটাকে ফুটবলের জন্য ‘লজ্জাজনক’ বলছেন দেশটির সাবেক খেলোয়াড় রবের্তো বাজ্জিও।

এধরনের পরিস্থিতি এড়াতে ফিফাকে বিশ্বকাপের দল বাছাইয়ের নিয়ম বদলানোর পরামর্শ দিয়েছেন সাবেক এসি মিলান ও জুভেন্টাস ফরোয়ার্ড। শুক্রবার এসব কথা বলেছেন ১৯৯৩ সালে ব্যালন ডি’অর জয়ী বাজ্জিও।

‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেও ইতালি সরাসরি কাতার বিশ্বকাপে সুযোগ পায়নি, এটা সবচেয়ে লজ্জার বিষয়। আমাদের নিয়মে পরিবর্তন আনা উচিত। বিষয়টা লজ্জাজনক, সত্যি বলতে এটা আমার কাছে পাগলামি লেগেছে।’

‘এই ছেলেরা ইউরোপের সেরা হয়েছে, এরা কোন পুরস্কার পাবে না? যদি ওদের জায়গায় থাকতাম তাহলে কী করতাম জানা নেই। এটা মেনে নেয়া খুব কঠিন, কারণ ৯০ মিনিটের খেলায় যেকোনো কিছু ঘটতে পারে। একটি ভুলের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েও ঘরে বসে থাকতে হবে?’

বিশ্বকাপ বাছাইয়ে ধাক্কার পর সম্প্রতি ফিনালিস্সিমায় আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে রবের্তো মানচিনির শিষ্যরা। বাজ্জিওর মতে, খেলোয়াড়দের মানসিক বিপর্যস্ততা এ হারের কারণ। ম্যাচের সময় দুদলের মানসিক অবস্থা একরকম ছিল না বলেও দাবি তার।

‘দলটা দুর্দান্ত প্রতিভাবান, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সবাই মানসিকভাবে বিপর্যস্ত। পিচে দুই দলের মানসিক অবস্থা তুলনার যোগ্য ছিল না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইতালিকাতার বিশ্বকাপ-2022ফিনালিস্সিমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT