চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার সাবেককে নিয়ে প্রথমবার বিশ্বকাপ দল ইতালির

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইতালি, ফুটবলে অন্যতম শক্তিশালী দেশ, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ক্রিকেটে নবাগত বলা যায়। ইতিহাসে প্রথমবার আইসিসির কোন বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে খেলতে চলেছে তারা। ভারত-শ্রীলঙ্কায় বসতে চলা ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে ইউরোপের দেশটি। সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেজে স্মুটসকে নিয়ে ঘোষণা করেছে ১৫ জনের স্কোয়াড।

ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে দল দিয়েছে আজ্জুরিরা। সাউথ আফ্রিকার সাবেক স্মুটস ছাড়াও আছেন বিগ ব্যাশ লিগে পরিচিত নাম, দুই ভাই হ্যারি মানেন্টি এবং বেঞ্জামিন মানেন্টি।

সাউথ আফ্রিকার হয়ে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মুটসের। ২০২০ সালে ওয়ানডে জার্সিতে পথচলা শুরু। কোন সংস্করণেই প্রোটিয়াদের হয়ে সুবিধা করতে পারেননি। ৬ ওয়ানডেতে এক ফিফটির সাথে করেছে ১৮০ রান এবং নিয়েছেন কেবল ৪ উইকেট। ১৩ টি-টুয়েন্টিতে রান ১৭৪, বিপরীতে উইকেট নিয়েছেন একটি।

সাবেক অস্ট্রেলিয়ান জো বার্নসের নেতৃত্ব গেল বছর জুলাইয়ে ইউরোপ আঞ্চল থেকে বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। পরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বার্নস, তখন দল থেকেই তাকে বাদ দেয়া হয়।

ইতালির প্রধান কোচ জন ডেভিসন, সহকারী কোচ আয়ারল্যান্ডের অভিজ্ঞ সাবেক ব্যাটার কেভিন ও’ব্রায়ান এবং স্কটল্যান্ডের ডগি ব্রাউন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপে রয়েছে ইতালি। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আজ্জুরিদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ার কথা, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলার আপত্তি জানিয়েছে, তাতে ম্যাচের ভেন্যু এখনও অনিশ্চিত।

Reneta

টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালি- জয়ন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটরক্ষক), আলী হাসান, ক্রিশান কালুগামেজ, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্টি, জিয়ান পিয়েরো মিড, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নকভি, বেঞ্জামিন মানেন্টি, জসপ্রীত সিং, জেজে স্মুটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপইতালিবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT