রাজনীতি

গণহত্যার বিচারের পর দেখা যাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু বক্তৃতা দিচ্ছেন, চোখে চোখে আঙুল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগে গণহত্যার বিচার হবে, পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে, তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবেনা।

রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, অদৃশ্য শক্তি আর ধান্দাবাজদের ঠেকাতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।

বিষয়:আওয়ামী লীগ শামসুজ্জামান দুদু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…