চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার কোন জায়গায়, কীভাবে হবে, এখনও তা পরিষ্কার নয়: আনু মুহাম্মদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আলোচনা সভা

অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে, যা বিগত ৫৪ বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায়, কীভাবে হবে, এখন পর্যন্ত তা পরিষ্কার নয়।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।

সংস্কার প্রসঙ্গে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সংস্কারটা ঠিক কোন জায়গাটায়, কীভাবে হবে, এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখিনি। একমাত্র সংবিধান নিয়ে সংস্কারের কিছু সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই। এর বাইরে অন্য কোন বিষয়ে সংস্কারের কোন প্রকৃত উদ্যোগ আমরা দেখিনি। নদী নিয়ে তো কোন সংস্কার কমিশনই হয়নি। অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ এবং অস্তিত্বই থাকবে না যদি নদী না থাকে।

Banglabid

সরকার নদী নিয়ে তেমন কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তোলেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, সরকারের একটা সহজ কাজ ছিল নদী নিয়ে যারা কাজ করেন, তাদের সংযুক্ত করা। ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করা।

তিনি আরও বলেন, সরকার এসব কাজ করতে পারেনি। ভারত যেহেতু এই কনভেনশনে স্বাক্ষর করেনি সেহেতু বাংলাদেশের করা উচিত বলে মনে করেন আনু মুহাম্মদ।

অধ্যাপক আনু মুহাম্মদ মনে করেন, নদীর পানি বণ্টনে ভারত কখনও বহুপক্ষীয় আলোচনায় অংশ নিতে চায় না। আবার দ্বিপক্ষীয় আলোচনায় গিয়েও বাংলাদেশ ইতোপূর্বে তেমন লাভবান হতে পারেনি। সমুদ্রসীমানা নির্ধারণ নিয়ে বাংলাদেশের যে সাফল্য, সেটাও আন্তর্জাতিক আইনের সহায়তায় অর্জিত হয়েছে। তাই নদীর পানির ন্যায্যতা আদায়ে বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে।

Reneta

তিনি আরও বলেন, আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারতের অভ্যন্তরে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেটার শিকার কিন্তু ভারতের জনগণ। ফারাক্কা বাঁধের বিরোধিতা করেছিলেন ভারতের বিশেষজ্ঞরা। ভারতের মধ্যেই এখন ফারাক্কা বাঁধ ভাঙার আওয়াজ উঠেছে।

ভারতের মধ্যে বিভিন্ন বাঁধবিরোধী মানুষের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি, যোগাযোগ এবং ভারতের শাসক শ্রেণির ওপর চাপ সৃষ্টির পরামর্শ দেন অধ্যাপক আনু মুহাম্মদ।

বাংলাদেশে নদী বিপর্যয়ের জন্য সামগ্রিকভাবে তিনটি কারণ চিহ্নিত করেছেন এই অর্থনীতিবিদ। এগুলো হলো- ভারতের নদী আগ্রাসন, বাংলাদেশের অভ্যন্তরে নদী বিধ্বংসী বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তি ও গোষ্ঠীর দখল ও দূষণ।

আনু মুহাম্মদ বলেন, যদি জলবায়ু পরিবর্তন নাও হয়, আমাদের দেশের ভেতরেই ক্ষমতাবানদের জন্য নদী বিনাশী অনেক প্রকল্প গ্রহণ হয়েছে।

আলোচনা সভায় নোঙরের পক্ষে নদী রক্ষায় ধারণাপত্র ও প্রস্তাবনা তুলে ধরেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। তিনি বলেন, নদী রক্ষায় ২৩ মে জাতীয় নদী দিবস ঘোষণা এবং নদীসম্পদ মন্ত্রণালয় গঠন করা প্রয়োজন।

নদীসম্পদ মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে সুমন শামস বলেন, সমন্বয়হীনতা, দখল ও দূষণ রোধ করা, আন্তর্জাতিক পানিবণ্টন চুক্তি এবং জবাবদিহি নিশ্চিতের জন্য এ–সংক্রান্ত মন্ত্রণালয় গঠন করা জরুরি।

নদীর পানিবণ্টন নিয়ে ভারত নৈতিকতার জায়গায় নেই বলে উল্লেখ করেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী। তিনি দাবি করেন, অভিন্ন নদীর সংখ্যা সরকারিভাবে ৫৪টি হলেও বাস্তবে সরেজমিন করে তিনি ২১৫টি নদীর খোঁজ পেয়েছেন। আর ৪০টি নদীর খোঁজ পেয়েছেন যেগুলো বাংলাদেশ থেকে ভারতে গেছে কিংবা ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে প্রবেশ করছেন। এসব নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ চাইলে ভারতের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

মাহবুব সিদ্দিকী বলেন, বাংলাদেশ থেকে ভারতে গেছে এমন নদীর সংখ্যাও ১৫টি। সামগ্রিকভাবে ৪০টি নদী নিয়ে আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি। তবে নদীর ওপরে কোনো স্থাপনা সৃষ্টি করা উচিত হবে না। কারণ, আন্তর্জাতিকভাবে এটি বাংলাদেশের নৈতিকতার প্রশ্ন।

পরিবেশবিদ ও মানবাধিকারকর্মী শরীফ জামিল বলেন, অভিন্ন নদীর ওপর হাত দিতে হলে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে করা উচিত। সভ্য সমাজে আলোচনা ছাড়া কোনো পরিকল্পনা করা যায় না।

আলোচনা সভায় মুঠোফোনে যুক্ত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, আমাদের প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হলো নদীর সংখ্যা নির্ধারণ করা। বিশেষত আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং সুন্দরবনে কতটি নদী আছে, সেই সংখ্যাটা জানা নেই। এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক শর্মিলা খানম বলেন, নদীতে ২ দশমিক ৫ মিটার নাব্যতা রাখার বিধান আছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ নদীতে বাস্তবে ১ মিটারও নাব্যতা থাকে না। এই পরিস্থিতি রোধে সব মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নদী গবেষক ও লেখক আইরিন সুলতানা, অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, নদী ও নৌপরিবহন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নজীর আহমদ, হাওর অঞ্চলবাসীর আহ্বায়ক জাকিয়া শিশির, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন প্রমুখ।

আন্তঃসীমান্ত নদী এবং নদী সংস্কৃতি সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজক নোঙর ট্রাস্ট। সহযোগিতা করেছে ওয়াটার কিপার বাংলাদেশ, রিভারাইন পিপল, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), তুরাগ নদী সুরক্ষা কমিটি এবং নদী রক্ষা জোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদঅন্তর্বর্তী সরকারআন্তঃনদী সংযোগ প্রকল্পফারাক্কা বাঁধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT