অর্থ উপদেষ্টা বলেছেন, জনগণ কিছুটা অস্থির হয়ে গেছে, তারা সরকারের কাছ থেকে কাজ দেখতে চায়। অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো সবখানে দৃশ্যমান উন্নতি করতে আরো খানিকটা সময় দিতে হবে বলেও মনে করেন তিনি। জাতীয় রাজস্ব বোডের্র আলোচনায় সংস্থার চেয়ারম্যান করদাতাদের ওপর জুলুম না করার আহ্বান জানান। করদাতাদের উত্তম সেবা নিশ্চিত করতে সহকর্মীদের উদ্বুদ্ধ করেন তিনি।






