আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাফায় অভিযান

ইসরায়েলের সেনারা রাফায় অভিযান চালাচ্ছে, যুদ্ধবিমান ও ট্যাংক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সেনারা রাফায় অভিযানে অংশ নিচ্ছে, ট্যাংক ও যুদ্ধবিমান দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার রাফায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া নির্দেশ অমান্য করে ভারী অস্ত্র আর গোলাবারুদ নিয়ে ইসরায়েলের রাফার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

রয়টার্সের তথ্য অনুসারে, গতকাল (২৪ মে) শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার পর আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা জানায়, হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে, গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশের জন্য মিশরের কারেম আবু সালেম ক্রসিং খুলে দেওয়া হয়েছে।

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, রাফায় হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ বাতিল করেছে ইসরাইল। সেনারা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশের জন্য দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতে আদেশ দেয় আইসিজে। তবে, রাফা ক্রসিং না খুলে মিশরের কারেম আবু সালেম ক্রসিং খুলে দেয় ইসরায়েল। বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফার দিকে ট্যাঙ্ক, ভারী অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।

১০ মে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা আবেদনের ওপর শুনানির পর রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে।

বিষয়:আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েল গাজা রাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…