চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের আদালতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলের শুনানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্বের বৈধতা নিয়ে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইসরায়েল ও গাজায় যুদ্ধ চলাকালীন হেগের আইসিজেতে সপ্তাহব্যাপী শুনানি কার্যক্রম শুরু হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলায় ২৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলে আছে। যার বিরুদ্ধে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রসহ সেই তিন এলাকায় নিজেদের ক্ষমতা চায়।

সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ফিলিস্তিনি প্রতিনিধিরা প্রথম কথা বলবেন। তারা মামলায় যুক্তি দেবেন, ইসরায়েলি দখল অবৈধ কারণ এটি আন্তর্জাতিক আইনের তিনটি মূল নীতি লঙ্ঘন করে।

ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েল তাদের ভূমির বিশাল অংশ দখল করেছে এবং সেই এলাকাগুলো শাসন করছে যা আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ সংস্থা বিভাগের প্রধান ওমর আওয়াদাল্লাহ বলেছেন, আমরা আদালত থেকে নতুন রায় আশা করছি। এখন আমরা চাই জাতিসংঘ যেন বর্ণবাদ বিষয়টি বিবেচনা করে বিচারকাজ শুরু করে।

Reneta

আওয়াদাল্লাহ আরও বলেছেন, আদালতের মতামত আমাদের দখলের অবৈধতার মোকাবিলা করতে সাহায্য করবে।

ফিলিস্তিনিরা তাদের যুক্তি উপস্থাপন করার পর, নজিরবিহীন ৫১ দেশ এবং তিনটি সংস্থা লিগ অফ আরব স্টেটস, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং আফ্রিকান ইউনিয়ন আদালতে গ্রেট হল অফ জাস্টিসে বিচারকদের সামনে ভাষণ দেবে। এই মামলায় ইসরায়েল কোনো মৌখিক যুক্তি উপস্থাপন করছে না, তবে তারা নিজেদের যুক্তিতে এটি লিখিত পর্যবেক্ষণ পাঠিয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলজাতিসংঘের আদালতদখলের শুনানিফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT