চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় গাজায় আরও ১১৯ ফিলিস্তিনির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টা আরও ১১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়াও ৮৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হলেন।

সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

Banglabid

বার্তাসংস্থাটি জানায়, রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, আহত হয়েছেন আরও ৮৬৬ জন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২৯০টি মরদেহ যাচাই করে নিবন্ধনে যুক্ত করার পর মৃতের সংখ্যা বেড়ে চলছে। এতে আরও বলা হয়, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। যার ফলে ২৭ মে থেকে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১,৪৮৭ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ১০,৫৭৮ জন।

Reneta

ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে ৯,৩৫০ জনকে হত্যা এবং ৩৭ হাজার ৫৪৭ জনকে আহত করে, যা জানুয়ারিতে বহাল থাকা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেয়।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ছিটমহলে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১৯ ফিলিস্তিনির মৃত্যুুগাজায় ইসরায়েলি হামলাযুদ্ধাপরাধসাহায্য নিতে গিয়ে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT