চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সংসদে ট্রাম্পের বক্তব্যে বাধা, ফিলিস্তিনপন্থি দুই এমপি বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলায় হাদাশ জোটের ফিলিস্তিনপন্থি দুই সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় পার্লামেন্টে তীব্র উত্তেজনা ও মতবিরোধ সৃষ্টি হয়।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ট্রাম্প ইসরায়েলি সংসদে ভাষণ দেওয়ার সময় হাদাশ–তাল জোটের দুই এমপি আইমান ওদেহ ও ওফের কাসিফ “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” লেখা একটি কাগজ উঁচিয়ে ধরেন। এতে ট্রাম্পের বক্তব্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা দুই এমপিকে কক্ষ থেকে বের করে দেন এবং তাদের হাতে থাকা কাগজ ছিনিয়ে নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইমান ওদেহ লেখেন, আমার একমাত্র অপরাধ হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো—একটি দাবি যা আন্তর্জাতিক সম্প্রদায় বহু আগেই স্বীকৃতি দিয়েছে। এই সত্য বলার জন্যই আমাকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ওফের কাসিফও এক্সে লেখেন, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাইনি, আমরা ন্যায়ের দাবি তুলেছিলাম। ফিলিস্তিনের স্বাধীনতা, দখলদারিত্বের অবসান এবং সমান অধিকারের মাধ্যমেই প্রকৃত শান্তি সম্ভব।

ট্রাম্প তার বক্তব্যে জার পুনর্গঠন ও শান্তি প্রচেষ্টায় আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকারও প্রশংসা করেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন ঐতিহাসিক যুগের সূচনা ঘোষণা করে বলেন, বলপ্রয়োগে যা জয় করা সম্ভব ছিল, ইসরায়েল তা জয় করেছে। এখন সময় এসেছে যুদ্ধক্ষেত্রের সেই বিজয়কে সমৃদ্ধিতে রূপান্তর করার।

হাদাশ জোট দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারের সামরিক নীতি ও ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যের বিরোধিতা করে আসছে। আইমান ওদেহ আরব নাগরিকদের অধিকার, নারীর কর্মসংস্থান এবং সহিংসতা প্রতিরোধে সংস্কার প্রস্তাবের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন। অপরদিকে, ২০১৯ সাল থেকে সংসদে থাকা ওফের কাসিফ নিজেকে শান্তি ও দখলদারিত্ববিরোধী রাজনীতির প্রবক্তা হিসেবে তুলে ধরেছেন।

Reneta

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইঙ্গিত দেয় যে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মতপার্থক্য এখনো গভীর। একদিকে ট্রাম্প শান্তি ও সমৃদ্ধির বার্তা দিচ্ছেন, অন্যদিকে সংসদের ভেতর থেকেই ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে বিভক্তি প্রকট হয়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

পরবর্তী

বিশ্বকাপের টিকিট কাটল ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে

পরবর্তী

বিশ্বকাপের টিকিট কাটল ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে

নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপন দেখানোর দায়ে ক্রিকইনফোকে সতর্ক করেছে বাংলাদেশ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT