চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকের লাশের নীচে লুকিয়ে যেভাবে হামাসের হামলা থেকে বাঁচলেন ইসরায়েলি মডেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গুলিবিদ্ধ অবস্থায় প্রেমিকের মৃতদেহের নীচে লুকিয়ে হামাসের হামলা থেকে বেঁচে ফেরার প্রায় এক মাস পর ঘটনাটি সম্প্রতি প্রকাশ করেছেন নোয়াম মাজাল বেন ডেভিড নামক একজন ইসরায়েলি মডেল।

এনডিটিভির তথ্য অনুযায়ী, নোয়াম মাজাল বেন ডেভিড জানিয়েছেন, গত ৭ অক্টোবর হামাসের হামলায় তার সঙ্গী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর তিনি তার মৃতদেহের নিচে লাশের স্তূপে ঘেরা একটি স্থানে দুই ঘণ্টা যাবৎ মারা যাওয়ার ভান করে লুকিয়েছিলেন।

২৭ বছর বয়সী মডেল নোয়াম মাজাল বেন ডেভিড জানান, তারা ৭ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে সুপারনোভা উৎসবে পৌঁছেছিলেন। এরপরই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। তিনি বলেন, আমরা গাড়িতে উঠেছিলাম কিন্তু তারা বেরোনোর পথ বন্ধ করে দিয়েছিল। একজন সিকিউরিটি গার্ড ছুটে এসে চিৎকার করে বলল, ‘জীবনের জন্য দৌড়াও’। হামাস সর্বত্র স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি করছিল।

Banglabid

হামাস নোয়াম মাজালের প্রেমিকের বুকে গুলি চালানোর পর তিনি আরও কয়েক জনের সাথে একটি বড় লাশের স্তূপে ঘেরা স্থানে লুকিয়ে ছিলেন। তিনি নিজেও পায়ে এবং নিতম্বে আঘাত পেয়েছিলেন। তিনি বলেন, আমরা সবাই আমাদের পরিবার এবং বন্ধুদের কল করে অবস্থান ভাগ করে নিচ্ছিলাম এবং সাহায্যের আকুতি জানাচ্ছিলাম। আমার মনে হয়, ১৬ জনের মধ্যে চারজন হয়তো বেঁচে গেছে।

আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নোয়াম মাজাল ওই স্থানে স্থির এবং নীরব থাকতে সক্ষম হন। লাশের স্তূপের মধ্যে পড়ে থাকা অবস্থায় বন্দুকধারীরা তাকে মৃত বলে ধরে নেয়। অবশেষে তাকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী খুঁজে পেয়েছিল এবং তারা তাকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ইসরায়েল-হামাস সংঘাত পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা বাড়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়ছে। উৎসবের আয়োজকরা বলেছেন, এই হামলাটি ছিল অকথ্য ট্র্যাজেডির একটি দৃশ্য, একটি অমানবিক যুদ্ধাপরাধ এবং সবচেয়ে মৌলিক মানবিক মূল্যবোধের নজিরবিহীন লঙ্ঘন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-হামাস যুদ্ধগুলিবিদ্ধসুপারনোভাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT