চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রীদের পদত্যাগের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে এক শিশু, যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজি হওয়ার পর দেশটির দুই উগ্র ডানপন্থী মন্ত্রীরা পদত্যাগসহ দল ভেঙে দেয়ার হুমকি দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনজিভির বলেছেন, তারা হামাসকে ধ্বংস করার আগে যেকোনো চুক্তির বিরুদ্ধে অবস্থান করবেন। তবে নেতানিয়াহুর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী নেতা ইয়ার ল্যাপিড।

Banglabid

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই জোর দিয়ে বলেছিলেন, হামাসের সামরিক শাসন ক্ষমতা ধ্বংস না করা এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত কোনও স্থায়ী যুদ্ধবিরতি হবে না। তবে শুক্রবার ৩১ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তিন ভাগের যুদ্ধবিরতি প্রস্তাবটিতে সম্মত হয়েছিলেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত তিন ধাপের যুদ্ধবিরতি ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে যেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে নিজেদের সরিয়ে নিবে। চুক্তিটি সমস্ত জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কাজ করবে।

শনিবার ১ জুন সামাজিক মাধ্যমে একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে যে সরকার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হবে তিনি সেই সকারের অংশ হবেন না।

Reneta

বেজালেল স্মোট্রিচরের কথার প্রতিধ্বনি করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনজিভির বলেন, এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি প্রস্তাবে রাজি না হয়ে সরকার ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন।

কিন্তু ইসরায়েলের অন্যতম প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রীকে তার সমর্থন জানিয়েছেন। ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ ইসরায়েলের পার্লামেন্টে ২৪টি আসন ধরে রেখেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার যদি বেনজিভির এবং স্মোট্রিচর পদত্যাগে ভেঙে পড়ে তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে।

ইসরায়েলি সরকারকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়ে তেল আবিবে কয়েক হাজার মানুষ সমাবেশ করেছেন। তারা নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার পর কিছু বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে।

শনিবার একটি যৌথ বিবৃতিতে, মিসর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাস উভয়কেই মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত চুক্তিকে চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দীদের মুক্তির জন্য চলমান আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত করার জন্য হামাস এবং ইসরায়েল উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসরায়েলি মন্ত্রীগাজাপদত্যাগের হুমকিফিলিস্তিনমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্রযুদ্ধযুদ্ধবিরতিযুদ্ধবিরতি প্রস্তাবহামস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT